ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১৩:১০:০১
হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহর পর সৌদি আরবের বাদশাহর উপহার খেজুরের হিসাব দিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

 
বুধবার দিবাগত রাত ৩:৪০টার সময় আখতার হোসেন মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, কাউনিয়া ও পীরগাছা উপজেলার জন্য মোট ৩০ কার্টন খেজুর বরাদ্দ পাওয়া গেছে, যা পীরগাছা উপজেলার জন্য ১৮ কার্টন এবং কাউনিয়ার জন্য ১২ কার্টন, প্রতি কার্টনে আট কেজি করে খেজুর রয়েছে।


এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, এমপি আখতার হোসেন উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন, যেন এই খেজুরগুলো প্রতিটি ইউনিয়নের দুস্থ এতিমখানাগুলোতে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিতরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কোন কোন মাদরাসা ও এতিমখানা এই সুবিধা পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করার নিশ্চয়তাও দিয়েছেন তিনি।

 
এর আগে গত মঙ্গলবার এক ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ এমপি হিসেবে দায়িত্ব
পালনের প্রথম ২১ দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি শুধু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব, যাতে কোনো ধরনের জোচ্চুরি না হতে পারে এবং প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়।

 
হাসনাত আবদুল্লাহর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়
এবং নেটিজেনরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছেও এমন স্বচ্ছতা দাবি করতে থাকেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দ্রুত পদক্ষেপ নিয়ে খেজুরের হিসাব প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ