ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বালাগঞ্জে পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার,

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১২:৩৩:১২
​বালাগঞ্জে পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার, ​বালাগঞ্জে পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার,

সাইদুল ইসলাম, বালাগঞ্জ, (সিলেট) ক্রাইম রিপোর্টার ::

বালাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৫৩পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাহির আলী (৪৫) নামে ওই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এসআই বিনয় ভূষণ চক্রবর্তী, এসআই সৌরভ সাহা, এএসআই জামাল, এএসআই হাবিবুল্লাহসহ বালাগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানিয়েছেন, জব্দকৃত ইয়াবার মূল্য ২১হাজার ২শ টাকা।

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভূইয়া আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১টার দিকে আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ