ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১২:০৯:৩৫
ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
নিজস্ব প্রতিবেদক
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, রাতভর তারা ইসরাইলের বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে।


গোষ্ঠীটি জানায়, তারা ড্রোন দিয়ে উত্তরাঞ্চলের ইয়ারা ব্যারাকে হামলা চালিয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বেইত লিড সামরিক ঘাঁটি, তেল আবিবের কাছে গ্লিলট ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী আটলিট ঘাঁটিতে।

 
হিজবুল্লাহ আরও দাবি করে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা আর্টিলারি হামলা চালিয়েছে। পাশাপাশি ড্রোন ও রকেট ছোড়া হয়েছে ইসরাইলের উপকূলীয় শহর নাহারিয়া লক্ষ্য করে।


বুধবার তারা যে ড্রোন হামলা চালায় মেরিন এয়ার অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটিতে, তাতে সেখানে থাকা একটি রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ