ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১২ ১১:২১:৪১
ইসরাইলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরাইল ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগ্‌গিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আলজাজিরার কাছে এই সতর্কবার্তা তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘আঞ্চলিক যুদ্ধ শিগ্‌গিরই নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আমরা শুরু থেকেই বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরো অনেক জটিল হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ