ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে রংমিস্ত্রি শফিকুলের ঘর আগুনে পুড়ে ছাই!


আপডেট সময় : ২০২৬-০৩-১২ ০০:০৯:৪৬
ঈদের আগে রংমিস্ত্রি শফিকুলের ঘর আগুনে পুড়ে ছাই! ঈদের আগে রংমিস্ত্রি শফিকুলের ঘর আগুনে পুড়ে ছাই!
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুরে রংমিস্ত্রি শফিকুল ইসলামের তালাবদ্ধ ঘর  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে এই ঘটে।

জানা গেছে,  শফিকুল ইসলাম উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় রংমিস্ত্রির কাজ করেন। বাড়িতে শফিকুলের টিনশেড ঘরটি তালাবদ্ধ  থাকে। বুধবার দুপুরে শফিকুলের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা ডাক-চিৎকার শুরু করে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রংমিস্ত্রি শফিকুল ইসলাম বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। সর্বশেষ সংসদ নির্বাচনে ভোট দেয়ার সময় বাড়িতে যাই। ফেরার সময় ঘর তালাবদ্ধ করে রেখে আসি। আজ খবর পেলাম ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগে এমন দুঃসংবাদ পেয়ে মনটা খারাপ হয়ে গেছে।

গৌরীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের কমান্ডার হাসানুজ্জামান শাহীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ওবায়দুর রহমান

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ