ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজে থাকছে ইফতারের বিরতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ২১:৪৮:২৬
ওয়ানডে সিরিজে থাকছে ইফতারের বিরতি ওয়ানডে সিরিজে থাকছে ইফতারের বিরতি
নিজস্ব প্রতিবেদক
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার আগ মুহূর্তে টিভি স্ক্রিনে দেখাচ্ছিল ইফতারের বিরতির হিসাব। সেখানে বলা হয়েছিল, ৫.২৫ মিনিটের আগে ইনিংস শেষ হলে ১০ মিনিট বিরতি দিয়ে শুরু হবে ম্যাচ। পরে সন্ধ্যা ৬টা থেকে ৬.৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের বিরতি দেওয়া হবে। এই বিরতি দেওয়া হবে ইফতারের জন্য।

 
তবে আজ প্রথম ওয়ানডেতে এই বিরতি দেওয়া হয়নি। কারণ, ইফতারের বিরতি শুরুর আগ মুহূর্তে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মোটে ৬ রান। অল্প সময়ের মধ্যে খেলা শেষ করা সম্ভব ছিল। ফলে দুদলই ইফতারের বিরতি ছাড়াই খেলা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করে। ফলে ইফতারের বিরতি থাকলেও প্রথম ম্যাচে তা কার্যকর হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ