ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ২০:৩৪:৪৩
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ ভিডিওবার্তায় দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বুধবারের ওই বার্তায় তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবাই যদি সচেতন হয়, তবে এই রোগগুলো থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞরা জানান, এডিস মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত হয়। তাই আগে থেকেই সকল প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রধানমন্ত্রী আরো বলেন, যদিও সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, কিন্তু যেকোনো সময় মানুষ আক্রান্ত হতে পারে। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্মায়। তাই ড্রেন, ডোবা, নর্দমা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ি-ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশেপাশ পরিষ্কার রাখা জরুরি।

তিনি সবাইকে মনে করিয়ে দেন যে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। এজন্য সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এছাড়া জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে শনিবারগুলোতে নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূলমন্ত্র হলো ‘প্রতিরোধই উত্তম চিকিৎসা।’ তাই ময়লা পানি জমতে দেবেন না, নিজেকে ও অন্যকে রক্ষা করুন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ