ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিরাজগঞ্জে সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ২০:০৫:২২
​সিরাজগঞ্জে সদর উপজেলা রতনকান্দি  ইউনিয়নে দুঃস্থদের মাঝে  ভিজিএফ’র চাল বিতরণ ​সিরাজগঞ্জে সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ


মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ : 

সিরাজগঞ্জের সদর উপজেলার ০১ নং রতনকান্দি  ইউনিয়নের ৩ হাজার ৮০৬জন অসহায় দুঃস্থদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।


ঈদুল ফিতর উপলক্ষ্যে (১১ মার্চ ২০২৬ইং) রোজ বুধবার সকাল ৯ টা থেকে   দিনভর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করা হয়।


এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন খান ,  ইউপি প্রশাসক ডঃ মোঃ মেরাজুল ইসলাম  মেজবাহ,  ইউপি সচিব মাহাবুব রহমান, ট্যাগ অফিসার মোঃ আমিরুল ইসলাম  । এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  ইউনিয়নের  ইউপি সদস্যগন।


সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন খান বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে   দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ