ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৯:৪২:৪১
সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় থেকে ৪ নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পকেটমার চক্রের ৪ নারী সদস্যকে আটক করে পুলিশ । তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন মাদারগঞ্জ থানার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মো. মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর থানার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) ও মেলান্দহ থানার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।

সূত্র জানায়,মঙ্গলবার দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় ফাতেমা খাতুন নামে এক মহিলার ব্যাগ থেকে নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পকেটমার চক্রের ৪ নারী সদস্যকে আটক করে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দাহ থানার বিভিন্ন গ্রামের ৪জন নারীকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ