ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​কুলাউড়ায় আইডিইবি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৯:৩৪:২০
​কুলাউড়ায় আইডিইবি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​কুলাউড়ায় আইডিইবি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের ছামি ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আইডিইবি কুলাউড়া শাখার সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রাকিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, আইডিইবির সহসভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতা উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আবুল কালাম, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুল আক্তার আরিফ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও সাহাব উদ্দিন শিবলুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান।

রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ