ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৯:১৯:২৫
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩ রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান , মঙ্গলবার রাতে দক্ষিণ মিঠাছড়ি বাজারের পাকা সড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তারেকে আটক করে।

 
আটককৃতরা হলেন, সাহাব উদ্দিন (২৬), মাহফুজুর রহমান জুয়েল (১৯) এবং মাকসুদুল হাসান জিহাদ (১৯) তারা চাকমারকুল ইউনিয়নের বাসিন্দা ।

 
এসময় তাদের কাছ থেকে হাতুড়ি, শাবল, ধারালো ছুরিসহ একটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়।

 
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ