ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীর কাছে কনটেইনার জাহাজে হামলা: যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১১ ১৬:০৮:৩৪
হরমুজ প্রণালীর কাছে কনটেইনার জাহাজে হামলা: যুক্তরাজ্য হরমুজ প্রণালীর কাছে কনটেইনার জাহাজে হামলা: যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালীর কাছে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।


সংস্থাটি জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৫ নটিক্যাল মাইল) দূরে জাহাজটি আঘাতের শিকার হয়।


জাহাজটির মাস্টার জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ আছেন এবং তাদের সবার খোঁজ পাওয়া গেছে।

ক্ষতির পরিমাণ কতটা, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার বিষয়ে তদন্ত করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

সেইসাথে, ইউকেএমটিও ওই অঞ্চল দিয়ে চলাচল করা সব জাহাজকে সতর্ক থাকতে বলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ