ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১০ ২৩:৫৯:০৮
গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতিমূলক র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাশন ও গলাচিপা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে শেষ হয়। 

র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু জাফর রানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সগীর হোসেন,সহকারী প্রকৌশলী এম এম আসাদুজ্জামান,  সিপিপি এর উপজেলা ডেপুটি টিম লিডার মো. দেলোয়ার হোসেন, বকুলবাড়িয়া ইউনিয়ন টিম লিডার হারুন অর রশিদ, পানপট্টি ইউনিয়ন টিম লিডার মো. রফিকুল ইসলামসহ সুশীলন, সিআইএস, ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ