ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১০ ২৩:১৭:৫২
জামালপুরে পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেককে বিদায় সংবর্ধনা জামালপুরে পুলিশ সুপার ড.চৌধুরী মোঃ যাবের সাদেককে বিদায় সংবর্ধনা

মোঃরাকিব হাসান,স্টাফ রিপোর্টার, জামালপুর |

জেলা প্রশাসন, জামালপুরের উদ্যোগে পু
লিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুপ আলী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং জামালপুর জেলায় দায়িত্ব পালনকালে তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।

বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ