যশোরের অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা হতে ১২ টি ককটেল বোমাসহ জামাল নামক একজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬
যশোরের অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা হতে ১২ টি ককটেল বোমাসহ জামাল নামক একজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা হতে ১২ টি ককটেল বোমাসহ জামাল নামক একজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬
। র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, নাশকতাকারী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৯ই মার্চ ২০২৬ ইং তারিখ, সন্ধ্যা ১৭:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১।মোঃ সুলতান গাজী (৩৫), পিতা- মোঃ জাফফার গাজী, মাতা- রাহিলা বেগম, সাং-আড়পাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোরকে লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২ (বার) টি বোমা সদৃশ ককটেলসহ গ্রেফতার করে।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে বিশেষ কায়দায় সংরক্ষিত ১২ (বার) টি বোমা সদৃশ ককটেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
। উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ সুলতান গাজীর (৩৫) বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।
। মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, র্যাব-৬, সিপিসি-৩, যশোর জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স