ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১০ ১০:২৯:১৮
আজ থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ আজ থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, মঙ্গলবার থেকে পবিত্র ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি চলাকালে দেশের সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইউনিটসমূহের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।


এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয়, বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুল এবং সব ধরনের কোচিং সেন্টার গতকাল সোমবার থেকে বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়া নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হয়, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ