ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-১০ ০২:১১:১০
​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ​লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ রুহুল আমিন রাসেল
লালমনিরহাট প্রতিনিধিঃ


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকার ভারতীয় জিরা ও কাপড় জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ ২০২৬ তারিখে শিংঝাড় ও রামখানা বিওপির দুটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

এর মধ্যে দুপুর ১২টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন পশ্চিম শিংঝাড় (থানা: ভুরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় এবং দুপুর ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন খড়েরমাঠ (থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে টহল দলের সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরা ৮০ কেজি, ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ৮০টি এবং প্যান্টের পিস ৪৮টি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানানো হয়, জব্দকৃত ভারতীয় জিরা ৮০ কেজির সিজার মূল্য ৮০ হাজার টাকা, স্বর্ণকাতান শাড়ি ৮০টির সিজার মূল্য ৮ লাখ টাকা এবং প্যান্টের পিস ৪৮টির সিজার মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ