ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​নেত্রকোনায় তিলকখালি খাল খনন শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ২২:৫৭:০৪
​নেত্রকোনায় তিলকখালি খাল খনন শুরু ​নেত্রকোনায় তিলকখালি খাল খনন শুরু

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনা সদর উপজেলার ঐতিহাসিক তিলকখালি খাল খননকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এ খননকাজের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) “পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ খালটি খনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আর.এস.জেড. কনস্ট্রাকশন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আনোয়ারুল হক বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিলকখালি খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত এই খালের কাজ উদ্বোধন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। প্রকল্পটি সম্পন্ন হলে প্রধানমন্ত্রীকে এনে এর সমাপনী উদ্বোধনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক।

এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, খালটি খনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ