ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ২২:৪১:১৪
​রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১ ​রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত নগরীর মতিহার ও রাজপাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯০ গ্রাম গাঁজা ও ২ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়। 
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রেজাউল করিম (৪৬), সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর গ্রামের গোলাম পাঞ্জাতনের ছেলে, মোঃ সুজন আলী (২৪) একই এলাকার মোঃ শাহিন আলীর ছেলে ও মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মোঃ সাফাতুল্লাহর ছেলে মোঃ রফিকুর (৩০)। 

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানায়, গ্রেফতার রেজাউল করিমের বিরুদ্ধে মতিহার থানায় একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। সুজন আলীর বিরুদ্ধে কাটাখালী ও মতিহার থানায় একটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা এবং রফিকুরের বিরুদ্ধে মতিহার থানায় দুটি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া পলাতক সাকিবের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদক মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। পলাতক সাকিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পলাতক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ