ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ২২:৩২:২১
​রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ ​রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহীর বাঘা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতীয় মদ ও ইস্কফ (ঊংশঁভ) সিরাপ জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে মাদক বহনকারীরা পালিয়ে যায়।

বিজিবি জানায়, রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানাধীন নাপিতের মোড় এলাকা অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়। 
রবিবার (৯ মার্চ) বিকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ