ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিলেটে অপহরণ চক্রের তাণ্ডব: মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক ১০, দুই ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ২২:০২:১৭
​সিলেটে অপহরণ চক্রের তাণ্ডব: মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক ১০, দুই ভিকটিম উদ্ধার ​সিলেটে অপহরণ চক্রের তাণ্ডব: মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক ১০, দুই ভিকটিম উদ্ধার

এস.  এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

সিলেট নগরীতে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয় এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে সিলেট মহানগর পুলিশ-এর কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল নগরীর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন মোগলাবাজার এলাকার মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহপরান থানা এলাকার মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), মো. রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮), আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯), হাওয়াপাড়ার মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯), রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮), চৌকিদেখীর মো. আনোয়ার মিয়ার ছেলে মো. জাকির হোসেন (১৯), কাজীটুলার আবুল হোসেনের ছেলে মো. মারজান (১৯) এবং এয়ারপোর্ট থানা এলাকার মো. সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার সুহেল সরকার (২২) নামের এক যুবককে ১৪-১৫ জনের একটি চক্র জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে তাঁতিপাড়ার নাজমা নিবাস নামের একটি বাসার দ্বিতীয় তলায় আটকে রেখে ধারালো চাকু ও কেচি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় লোহার রড ও স্টিক দিয়ে মারধর করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয় এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা ভিকটিমের জামা-কাপড় খুলে ভিডিও ধারণ করে এবং পুলিশকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

পরবর্তীতে ভিকটিম বিষয়টি পুলিশকে জানালে তার দেওয়া তথ্য ও শনাক্তের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আরেক ভিকটিম, গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী জাহিদ আহমদ (৪২)-কে উদ্ধার করা হয়।

এ বিষয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে দুই ভিকটিমের দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ঘটনার সঙ্গে ব্যবহৃত কেচি, চাকু ও লোহার রুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ