ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ২১:৩৫:২৪
২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার ২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ইটের ট্রাক আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা যুবককে ৯৯৯ এ ফোন দিয়ে গ্রেপ্তার। রোববার রাতে চট্টগ্রামের আনোয়ারায় ঘটনাস্থল থেকে পুলিশ চাঁদাবাজ আনিসুর রহমান টিপু (২৮)কে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
ট্রাকের মালিক মো. ইদ্রীস জানায়, টিপুেএর আগেও ট্রাক থেকে চাঁদা দাবি করেছিল। রোববার রাতে ট্রাক আটকে ২০ হাজার টাকা দাবি করে। টাকা ছাড়া গাড়ি ছাড়বেনা। ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা নেন তিনি।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, ট্রাক মালিক ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে টিপুকে গ্রেপ্তার করে। টিপুর বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, ছিনতাই ও ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে। সে একাধিকবার জেলেও গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ