ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১৯:১৩:৩৮
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এফ এম সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সানুগ্রহ অনুমোদনক্রমে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, প্রাক্তন অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা-কে নিম্নে বর্ণিত শর্তে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা এর উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।


উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তিনি বেতন-ভাতাদিসহ বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসাবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (২০২৫ সনের ১২ নং অধ্যাদেশ বলে সংশোধিত)’-এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ