ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে কমিটি গঠন করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৯ ১৩:২৫:৩০
রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে কমিটি গঠন করে প্রজ্ঞাপন রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারে কমিটি গঠন করে প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় এই কমিটির সদস্য ছয়জন।

 
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 
এতে আরও বলা হয়, সরকার ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করেছে।


কমিটির আহ্বায়ক হবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ