ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের বিরুদ্ধে প্রশিক্ষক লাঞ্ছনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ২২:১০:১৯
নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের বিরুদ্ধে প্রশিক্ষক লাঞ্ছনার অভিযোগ নারী দিবসে পঞ্চগড়ে মহিলা বিষয়ক উপ-পরিচালকের বিরুদ্ধে প্রশিক্ষক লাঞ্ছনার অভিযোগ

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু 
পঞ্চগড় প্রতিনিধি:


 আন্তর্জাতিক নারী দিবসের দিনে পঞ্চগড়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এক প্রশিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক কে এম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অফিসের প্রশিক্ষক লুনা বেগমকে অশালীন আচরণ ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী লুনা বেগম জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতাধিক নারীকে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবেশের সময় সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে উপর থেকে নেমে এসে উপ-পরিচালক অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার মাথার পেছনে ধরে ধাক্কা দেন। তিনি দাবি করেন, অফিসে প্রায়ই এ ধরনের লাঞ্ছনার ঘটনা ঘটে, কিন্তু চাকরি হারানোর ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
অফিসের হিসাবরক্ষক সিলভিয়া বেগম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা প্রায়ই কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন। আয়া সালমা বেগমও অভিযোগ করেন, কয়েকদিন আগে তাকেও লাথি মারা হয়েছে।
তবে অভিযুক্ত উপ-পরিচালক কে এম ওয়াহিদুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, সারা দেশের মতো মহিলা বিষয়ক অধিদপ্তর-এর উদ্যোগে পঞ্চগড়েও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিনটি নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হয়। বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার আহ্বানই এ দিবসের মূল বার্তা।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাশ বলেন, ভুক্তভোগীরা তার সঙ্গে দেখা করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ