সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :
আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৮ মার্চ ২০২৬ ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতকরণ এবং নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি আরো বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আমাদের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুমা তিনি ১৯৯১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন। উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। আজকে যে-সব মেয়ে লে
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খাপড়া করছে তারাই একদিন মা হবেন। যে পরিবারে মা শিক্ষিত সেই পরিবারের সন্তান শিক্ষিত হয়। তার এ যুগান্তকারী সিদ্ধান্ত মা-বোনদের সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনে অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গনপতিরায় বলেন,পিছিয়ে পড়া নারীদের শিক্ষার মাধ্যমে তাদের অধিকার আদায়ে সচেতন হতে হবে। নারীদের সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে,।
থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন,। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক উপপরিচালক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মোঃ বাবলু আকতার খান, মানবমুক্তি সংস্থা নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার ,ব্র্যাক জিজেডি আর এম সিরাজগঞ্জ মোঃ খালেকুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স