ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০ ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ২১:০২:১৬
সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০ ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০ ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে বাজার ও জনসমাগম বাড়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ অবস্থায় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দুই মন্ত্রীর নির্দেশে সক্রিয় হয়েছে পুলিশ। অপরাধ দমনে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

রোববার দুপুর পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাচালানকারীসহ মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ২টার দিকে এসএমপি সূত্র এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, মহানগরের আওতাধীন ছয়টি থানায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, বিভিন্ন এলাকা থেকে শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

গত ৩২ ঘণ্টায় এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ৮ জন ছিনতাইকারী, ১০ জন মাদককারবারি, ৫ জন মাদকসেবী, ২৬ জন চোরাচালানকারী ও ১৯ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া শাহপরাণ (রহ.) থানা ও ডিবি পুলিশের অভিযানে প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সিলেটে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ