ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১৬:২৮:২৩
কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া দরবার শরীফে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তালগাছিয়া পীর সাহেবের মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজামুল হক বাবুল। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি মো. নুরুল্লাহ আশরাফি।

অনুষ্ঠানে অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে মানবিকতা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ