ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১৫:৩২:৫৪
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার
নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে নিয়ে ইফতার করেছেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। শনিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে আয়োজিত ইফতার মাহফিলে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

ভাইরাল হওয়া সেই ছবিটিতে দেখা যায় ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক রহমানের পাশে বসেই ইফতার করছেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, জুলাই হত্যা মামলার আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক শরিফ খান আকাশ, এ বিল্লাল হোসেন। এছাড়াও রয়েছেন জাতীয় পার্টির থেকে নির্বাচন করা এমপি প্রার্থী জাহাঙ্গীর আলম। যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনের আপন ভাই।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন বলেন, শরিফ খান আকাশ নিষিদ্ধ ছাত্রলীগ করলেও সে সাংবাদিকতা করে। আমরা সবাইকে দাওয়াত করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েকজন জানান, একজন সরকারি কর্মকর্তা হয়ে ছাত্র জনতার উপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নিয়ে ইফতার করা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি। উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে এসব কাজ করতে পারেন না। আমরা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

সরকারি কর্মকর্তা নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নিয়ে ইফতার করছে এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ আকন্দ গণমাধ্যমকে বলেন, এটা মেনে নেয়া যায় না। আমরা দাওয়াত পাই না। একজন সরকারি কর্মকর্তা নিষিদ্ধ সংগঠনের সাথে কিভাবে বসেন এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখা উচিত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং জুলাই হত্যা মামলার আসামিদের নিয়ে ইফতারের অংশগ্রহণ করেছেন এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমান কে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি তারেক রহমানের সাথে কথা বলব । এই অনুষ্ঠানে যারা আওয়ামী লীগের নেতাদের দাওয়াত করেছে তাদের দায় আছে।
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ