ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাবি নামাজের ভিডিও করায় কনটেন্ট ক্রিয়েটরকে মারধর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১৫:২৯:০১
তারাবি নামাজের ভিডিও করায় কনটেন্ট ক্রিয়েটরকে মারধর তারাবি নামাজের ভিডিও করায় কনটেন্ট ক্রিয়েটরকে মারধর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে তারাবি নামাজের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় কাউসার আলী নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।


শনিবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তারাবির নামাজ চলাকালে কাউসার আলী মসজিদের ভেতরে ভিডিও ধারণ করেন। পরে তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে '4G তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’ ক্যাপশন দিয়ে প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা কাউসার আলীর ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল কাউসার আলী নামে একজনকে সোনার মোর থেকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ