ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১৪:৩৬:৪৬
সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
 
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জের মোটরসাইকেলযোগে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৮ মার্চ) ভোর ৬টায় জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় মোটরসাইকেল রেখে নিহতের সঙ্গে থাকা আরো দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে আগুন জালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা, মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী এসে ধারালো অস্ত্র হাতে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকের চেষ্টা করেন। পরে একজনকে আটক করতে সক্ষম হলেও ছিনতাইকারী দলের অপর দু'জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আটক হওয়া ওই ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
 
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ