নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তি আত্মপ্রকাশ করেছে।
রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।
নারীশক্তির আত্মপ্রকাশ ও সাম্প্রতিককালে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিকার এবং ধর্ষণের বিচার’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিরোধী দলীয় চিফ হুইফ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো।