ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলা, নিহত ১১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১৩:৪২:৫৪
ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলা, নিহত ১১ ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলা, নিহত ১১
নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসফাহান প্রদেশে কয়েকটি কারখানা এবং ঘোড়ায় চড়ার একটি ক্লাবকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবিমান। এতে নিহত হয়েছে অন্তত ১১ জন।


ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

 
প্রদেশের কমপক্ষে আটটি শহর লক্ষ্যবস্তু হয়েছে। এতে ইসফাহান, নাজাফাবাদ, আরান, বিদগল, বারখার, খোমেনেই শহর, শাহরেজা, ফালাভারজান এবং মোবারাকেহ অন্তর্ভুক্ত।

 
রেড ক্রিসেন্টের তথ্য, আট দিনের সংঘাতে ইরানের প্রায় ৭ হাজার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বাদ যায়নি স্কুল ও হাসপাতালও। প্রাণ হারিয়েছে প্রায় দেড় হাজার।


এদিকে, পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরাইলের তেল আবিবসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এই হামলায় অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি আইআরজিসির।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ