ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলার তাজহাট এবং মিঠাপুকুর থেকে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০.৩ কেজি গাঁজা এবং ১২৫ বোতল (Fairdyl) ফেয়ারডিল জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১২:৩৫:০০
রংপুর জেলার তাজহাট এবং মিঠাপুকুর থেকে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০.৩ কেজি গাঁজা এবং ১২৫ বোতল (Fairdyl) ফেয়ারডিল জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রংপুর জেলার তাজহাট এবং মিঠাপুকুর থেকে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০.৩ কেজি গাঁজা এবং ১২৫ বোতল (Fairdyl) ফেয়ারডিল জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলার তাজহাট এবং মিঠাপুকুর থেকে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০.৩ কেজি গাঁজা এবং ১২৫ বোতল (Fairdyl) ফেয়ারডিল জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৭/০৩/২০২৬ তারিখ ০৩.৩০ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপির অন্তর্গত ইসলামপুর সাকিনস্থ বৈরাগী বাজার সংলগ্ন টোল প্লাজার সামনে মিঠাপুকুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশী কালে তাদের হাতে থাকা সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে  ১০ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আসামি ১। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- মোছাঃ গোলেজা বেগম, সাং- রুদ্রেশ্বর, থানা- কালিগঞ্জ,  জেলা- লালমনিরহাট, ২। মোঃ মোমিন মিয়া (২৯), পিতা- মৃত কুদ্দুস মিয়া, মাতা- মৃত রেজিয়া বেগম, সাং- রুদ্রেশ্বর, থানা- কালিগঞ্জ, জেলা- লালমনিরহাট ও ৩। মোঃ জিয়ারুল ইসলাম (৪০), পিতা- মৃত আজাহার আলী, মাতা- সুরাতন নেছা, সাং-দুই খেওয়া,থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট‘দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 পৃথক অপর একটি অভিযানে ০৭/০৩/২০২৬ তারিখ রাত ১১.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন ব্রেক টাইম রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাসের যাত্রীবেশে থাকা ধৃত আসামিদের দেহ তল্লাশী করে ১২৫ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোছাঃ পাপিয়া বেগম (৩২), স্বামী-আব্দুল কাদের মন্ডল, সাং-তালপাড়া ভিমপুর, ৩নং ওয়ার্ড, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট, বর্তমান: সাং-মানিককাজী, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এবং ২। মোছাঃ মরিয়ম (৩০), স্বামী-মোঃ আকাশ, সাং-বাংলাহিলি, ৫নং ওয়ার্ড, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট মাদকদ্রব্য  বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ