ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নৌ-বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ১০:৪৭:০৬
ইরানের নৌ-বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের ইরানের নৌ-বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবিশ্বাস্যভাবে ভালো করছে মার্কিন বাহিনী। ট্রাম্প দাবি করেন, ‘আমরা এক সপ্তাহে যা অর্জন করেছি তা কেউ কল্পনাও করতে পারবে না।’ যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করেছে বলেও দাবি করেছেন তিনি। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা তাদের ৪৪ টি জাহাজ ধ্বংস করেছি। তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি। দেখুন, ক্ষেপণাস্ত্রগুলো আর খুব বেশি আসছে না। আমরা সেই উৎপাদন এলাকাতেও আঘাত করেছি যেখানে তারা খুব বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করে। তাদের ড্রোন সক্ষমতাও অনেক কমে গেছে।’

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সব নেতৃত্বকে নির্মূল করেছি।’

যুদ্ধ কতক্ষণ চলবে বলে আশা করছিলেন-জানতে চাইলে ট্রাম্প বলেন: ‘যতক্ষণ প্রয়োজন হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ