ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৮ ০০:১০:৪৬
ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত ময়মনসিংহ র‍্যাব-১৪ ও ভোক্তা অধিকার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত
 
মকবুল হোসেন, 
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
 
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ময়মনসিংহ  সিপিএসসি, র‌্যাব-১৪,  ও ভোক্তা-অধিকার এর মোবাইল কোর্ট কর্তৃক দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রন এবং অসাধু ব্যবসায়ি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহ  র‌্যাব-১৪,  নিরলশভাবে কাজ করে যাচ্ছে। 
 
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল এবংময়মনসিংহ  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তর, অদ্য ০৭ মার্চ ২০২৬খ্রি.শনিবার  দুপুর ১২:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকা পর্যন্ত কোতোয়ালী থানাধীন চরঈশ্বরদিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষন করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক “সেবা ফুড প্রোডাক্টস” ও “মাশাআল্লাহ সেমাই প্রতিষ্ঠান”কে যথাক্রমে নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা আদায় করেন।  
 
জনগনের কল্যাণের স্বার্থে র‌্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ