ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম,দোয়া ও গন ইফতার অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ২৩:৫২:৫৯
মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম,দোয়া ও গন ইফতার অনুষ্ঠিত। মির্জগঞ্জে যুব সমাজের উদ্যোগে কুরআন খতম,দোয়া ও গন ইফতার অনুষ্ঠিত।
 
 
 মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি 
 
 পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার অন্তর্গত ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কুরআন খতম দোয়া ও গন ইফতারের আয়োজন করা হয়েছে।
 
 আজ ৭-৩-২০২৬ রোজ শনিবার স্থানীয় মহিষকাটা বাজারের কিছু তরুণ যুবক একত্রিত হয়ে এক ব্যতিক্রমধর্মী দোয়া ও গণ ইফতারের আয়োজন করেন।
 
 দোয়া ও গণ ইফতারে প্রায় ২ হাজার লোক এক সাথে ইফতার করেন। ইফতারের আগ মুহূর্তে সবার জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়ায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি'র ) সভাপতি জনাব শাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু সিকদার, আর ও উপস্থিত ছিলেন এইচ এম শামীম,খান মোঃ শাহজাদা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহরাব মুসুল্লী,মোঃ মিজানুর রহমান খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
 
 ইফতারে ভুনা খিচুড়ি, শরবত ও খেজুরের ব্যবস্থা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ