ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ২১:১১:৩৭
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ  ককটেল বিস্ফোরণ গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ
 
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরের বিটিপাড়া এলাকায়।

স্থানীয়রা জানায়, বিটিপাড়া এলাকার ম্যানল ফ্যাশন গার্মেন্টস এর ঝুট মালামাল নিয়ে আগে থেকেই বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। শনিবার সকালে কৌশিক খানের লোকজন ওই গার্মেন্টসের ঝুট মালামাল আনতে গেলে যুবদল নেতা নাজমুলের নেতৃত্বে বাধা দেয়া হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে জিএমপির বাসন থানার ওসি হারুন উর রশিদ জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝুট মালামাল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। ঘটনাস্থলে গুলি বা ককটেলের আলামত পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ