ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১৯:৩৪:১১
আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বৈষ্ণবপুর গ্রামের আল ইসলাম (৪০) ও সবুজ (২৫)। তাদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানায় , উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে ২জনকে সাজা দেওয়া হয়। এসময় ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে ওই ইউনিয়নর মধ্যপাড়ায় অবৈধভাবে ভ্যাকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান হলেও কাউকে পাওয়া যায়নি। অপরদিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ভ্যাকুর ব্যাটারি জব্দ করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযান নিয়মিত চলবে । কাউকে ছাড় দেয়া হবেনা ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ