ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১৬:২০:২০
সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা ১০ জন গ্রেপ্তার সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১০ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলািএবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার রাতে আহত সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় রাতেই অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, বিপ্লব হোসেন, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, রিমন হোসেন ও আমজাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে নিহত হয়। পরিবারের লোকজন গোপনে লাশ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে এলাকাবাসী বাধা দেয়।

একপর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ