দিনাজপুরে র্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা এবং ২৯৯ বোতল (ESKuf) এসকাফ জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০৩/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.২০ ঘটিকায় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রাণীরবন্দর সাকিনস্থ ইছামতি ব্রীজ সংলগ্ন এসকেএস ফাউন্ডেশন, রাণীরবন্দর ব্রাঞ্চের সামনে রংপুর টু দিনাজপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিথুন সুপার বাস (যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেঃ ব-১২-৩৮২৮) তল্লাশীকালে সন্দেহভাজন ধৃত আসামিদের ভাড়াকৃত সীট নং-G-4 এর সামনে পা রাখার স্থান হতে কালো রংয়ের কাপড় দ্বারা বিশেষভাবে বাঁধা অবস্থায় রক্ষিত ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ০১। টুটন সরকার (৩০), পিতা- মৃত লায়েজ সরকার, সাং- বড়লাজাকাটা, ০২। খোকন মিয়া (৪৫), পিতা- খুর্শিদ মিয়া, মাতা- মৃত মাজেদা বেগম, সাং- কালিপাড়া, শিমুলকান্দি ও ০৩। মোঃ জামাল উদ্দীন (৪৮), পিতা- মৃত মোঃ জালাল উদ্দীন, সাং- কালীপুর, সর্বথানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ‘দের গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৭/০৩/২০২৬ তারিখ সকাল ০৮.৫০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরল থানাধীন ০৬ নং ভান্ডারা ইউপির, ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত বালান্দুর, দখলা সাকিনস্থ ২ নং আসামি মোঃ রনির বসত বাড়ির পশ্চিম পার্শ্বের ধানের খড়ের গাদায় অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ০২জন মাদক ব্যবসায়ী ১। মোঃ তরিকুল ইসলাম (২৭), পিতা- মৃত ছাবের আলী ও ০২। মোঃ রনি (১৯), পিতা- রফিকুল ইসলাম, উভয় মাতা- মোসাঃ কোহিনুর আক্তার, উভয় সাং- বালান্দুর, ডাকঘর- বালান্দুর, থানা- বিরল, জেলা- দিনাজপুর‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।