ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১৫:০৭:৪৯
হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক
 
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের হাজীগঞ্জে তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জাহেদ (২৭), কুমিল্লার মুরাদনগরের ইসমাইল হোসেন (৩৫) এবং দাউদকান্দির মহসিন মিয়া (৪০)। তাদের সাথে থাকা নীল রঙের পিকআপ ঢাকা মেট্টো ন-১৮-৪০৮০, দেশীয় অস্ত্র ও তালা কাটার জব্দ করা হয়েছে। ঘটনাটি গতকাল রাত অনুমান ২.০০ ঘটিকায়।

থানা সূত্রে জানা যায়, গতরাতে হাজীগঞ্জ থানার একটি টিম পশ্চিম বাজার বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে কাজ করছিল। এসময় সংবাদ পান কুমিল্লা থেকে একটি ডাকাতদল হাজীগঞ্জের দিকে আসতেছে। তাৎক্ষণিক তারা চেকপোস্টটি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের উপর নিয়ে গাড়ী তল্লাশি শুরু করে।


কুমিল্লা থেকে আসা নীল রঙের ঢাকা মেট্টো ন-১৮-৪০৮০ পিকআপটি সিগনাল দিলে তারা গাড়ী থামিয়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে পুলিশ গাড়ী ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মালামালসহ থানা হেফাজতে নেয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
 
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ