ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দেশে দেড় লাখ মানুষের সহায়তায় এইসিএসবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১২:০১:১৬
দুই দেশে দেড় লাখ মানুষের সহায়তায় এইসিএসবি দুই দেশে দেড় লাখ মানুষের সহায়তায় এইসিএসবি
নিজস্ব প্রতিবেদক
রমজানজুড়ে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সংকটাপন্ন সুদানের দেড় লাখ মানুষের জন্য ইফতার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)।

সংস্থাটির একটি প্রতিনিধি দল বর্তমানে মিশরে অবস্থান করে গাজা ও সুদান এবং রাফা সীমান্তকেন্দ্রিক চলমান কার্যক্রম তদারকি করছে।

গাজায় ১০ হাজার পরিবারের মধ্যে ২৫ কেজি করে আটা বিতরণ। পাশাপাশি রাফা সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করা গাজাবাসীদের চিকিৎসা সহায়তা, খাদ্য প্যাকেজ বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গাজা ও সুদানের বাইরে বাংলাদেশে সংস্থাটি অসহায় মানুষের স্বাবলম্বীকরণ, চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের সহযোগিতা, নওমুসলিমদের সহায়তা এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

রমজান উপলক্ষে দেশে এক হাজার অসহায় পরিবারের মধ্যে বাজার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ভঙ্গুর অবস্থায় থাকা মাদ্রাসাগুলোর এতিম ও লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ জানান, মানবতার সেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানজুড়ে গাজা, সুদান ও বাংলাদেশে ইফতার, খাদ্য সহায়তা ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ