ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৭ ১০:২০:০৯
বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১ বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাত ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বিজিবির ৫৮ ব্যা‌টে‌লিয়ন। এদের মধ্যে মহেশপুর সীমা‌ন্তের শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে একই প‌রিবা‌রের ৭ ভারতীয় নাগরিক আটক হয়েছে।

 
আটককৃতরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিলঢাংগা গ্রামের মো. শাহাজাহান (৩৫), স্ত্রী মোছা. তৈয়বা বেগম (৩০), তাদের ৫ সন্তান যথাক্র‌মে মো. ইমরান (১২), মো. ইফরান (১০), মো. আয়ান (৮), মো. জিদান (৬) ও মোসা. সায়দা খানম। এছাড়া মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রাম থেকে ভারতে প্রবেশের সময় বিজিবির টহলদল খুলনার দাকোপ উপজেলার আন্দারমানিক গ্রামের সিরাজুল গাজী ও হুমায়ন কবীরসহ দুই নারীকে আটক করা হয়।


বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক শাহাজাহান জানিয়েছেন, তিন বছর বয়সে তিনি ভারত গমন করেন এবং সেখানে ৩০ বছর যাবত স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্ত্রী তৈয়বা বেগম ভারতীয় নাগরিক। তারা সপরিবারে দুই মাস আগে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে এসে তারা গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর গ্রামে বসবাস করতেন এবং মন্ডল ময়দার মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানি‌য়ে‌ছেন, শুক্রবার মাদক বিরোধী অভিযানে সীমান্ত পিলার ৭১/৮ এস এবং ৭০/৫ এস পিলা‌রের নিকটবর্তী কানাইডাঙ্গা এলাকা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ, গোপালপুর এলাকা থেকে ৪৭২ পিস ভায়াগ্রা, ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ ও বেনীপুর বিওপির অধীন নবদুঘাপুর থেকে ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, রমজান মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী করণীয় চলমান রয়েছে।

এছাড়া আটক অপর চারজন বাংলাদেশির মধ্যে প্রাপ্ত বয়স্ক দুজনকে আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ