ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১৬:৩৫:০২
​আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে ​আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন লাকি বেগম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার শাহ আলমের ছেলে, নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে রাজু আহমেদ গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে একটি মিথ্যা চাঁদাবাজির ঘটনা সাজিয়ে তার ছেলে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সজিবকে মারধর করেন। এ সময় রাজু আহমেদের নেতৃত্বে ১০-১২ জন লোক হামলায় অংশ নেয়। হামলার সময় রাজুর নিজের লোকের হামলায় আহত হয় বলে দাবি করেন তিনি। পরে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার কারণে পরিবারের সব পুরুষ সদস্য বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

লাকি বেগম আরও অভিযোগ করেন, পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকার সুযোগে গত ২৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে রাজু আহমেদের অনুসারীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্জাক, রনি ও পলাশ বাহিনীর সদস্যরা তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবরিনা আক্তার, শাহারা, ইসরাত জাহান ইভা ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ