ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিদ্যুৎসংযোগ বন্ধ করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১২:৫৮:৫৮
মুন্সীগঞ্জে বিদ্যুৎসংযোগ বন্ধ করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ মুন্সীগঞ্জে বিদ্যুৎসংযোগ বন্ধ করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুতের সংযোগ বন্ধ করে টর্চলাইট জ্বালিয়ে হামলা চালায়। ককটেল বিফোরণের আওয়াজে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন বাসাবাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়।


খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম গণমাধ্যমকে জানান, এলাকায় টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ