ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় মাটি ব্যবসায়ীর মোটরসাইকেল পুড়িয়ে দিলো ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১২:৩৭:৪৮
ভালুকায় মাটি ব্যবসায়ীর মোটরসাইকেল পুড়িয়ে দিলো ছাত্রলীগ নেতা ভালুকায় মাটি ব্যবসায়ীর মোটরসাইকেল পুড়িয়ে দিলো ছাত্রলীগ নেতা

 

ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় ছাত্রলীগ নেতাকে ফ্রিতে মাটি না দেওয়ায় মাটি ব্যবসায়ীর একটি মটরসাইকেল পুড়িয়ে ভষ্মীভূত এবং নয়টি লড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মিয়াজ ও তায়েব গংদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর নতুন বাজার এলাকায়। 

 

জানা যায়, ছাত্রলীগ নেতা মিয়াজ ও আব্দুল্লাহ আল তায়েব  মাটি ব্যবসায়ী রাসেদুল হাসানের কাছে ফ্রিতে মাটি চাইলে রাসেদুল হাসান ফ্রিতে মাটি দিতে অস্বীকৃতি জানায়। পরে ঘটনার রাতে পরিকল্পিতভাবে তায়েব ও ছাত্রলীগ নেতা মিয়াজ সহ সংঘবদ্ধ চক্র নতুন বাজারে রাশেদুলের ব্যবহৃত টিভিএস কোম্পানির একটি  মটরসাইকেল পুড়িয়ে দেয় এবং ভাড়াকৃত নয়টি লড়ি ভাংচুর করে। রাশেদুলকে মাটির ব্যবসা করতে দিবে না বলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে অভিযুক্তরা। 

 

এসময় আশপাশের লোকজন ৯৯৯ এ কল দিলে পুলিশ 

ঘটনাস্থল পরিদর্শন করেন।  এ ঘটনায় রাশেদুল বাদী হয়ে তায়েব মিয়াজসহ মোট সাতজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনি একটি অভিযোগ পেয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মামলা প্রকৃয়াধীন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ