ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনকালে আটক ৩, ৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৫ ১২:২৬:৩৫
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনকালে আটক ৩, ৫ দিনের কারাদণ্ড কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনকালে আটক ৩, ৫ দিনের কারাদণ্ড
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
সোমবার (০৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় (১) মোঃ সুমন, জোনাইডাঙ্গা, উলিপুর; (২) মোঃ আব্দুল করিম, উলিপুর; এবং (৩) মোঃ পাভেল, হায়াত খাঁ, উলিপুর—কে হাতেনাতে আটক করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৫ (পাঁচ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা।
 
উলিপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ