ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​ইবি সমাজকল্যাণ বিভাগীয় শিক্ষিকা খুন, আত্মহত্যার চেষ্টায় খুনি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ২২:৫২:৩৬
​ইবি সমাজকল্যাণ বিভাগীয় শিক্ষিকা খুন, আত্মহত্যার চেষ্টায় খুনি ​ইবি সমাজকল্যাণ বিভাগীয় শিক্ষিকা খুন, আত্মহত্যার চেষ্টায় খুনি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছেন উক্ত বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। একই কক্ষে খুন শেষে আত্মহত্যার চেষ্টারত অবস্থায় দেখা যায় উক্ত কর্মচারীকে।

আজ বুধবার (৪ মার্চ) আনুমানিক বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলে অবস্থা বেগতিক দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতপ কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. ইমাম হোসাইন আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

ভবনের দায়িত্বরত আনসার সদস্য বলেন, আমি নিচে ছিলাম তখন তিন-চারবার বাঁচাও বাঁচাও শব্দ শুনতে পায়। পাশে কয়েকজন ছাত্র ছিল। তাদের সাথে উপরে কী অবস্থা দেখার জন্য গেলাম। পৌঁছে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। বারবার দরজা খুলতে বলা সত্বেও কোনো সাড়া না পাওয়ায় একজন চেয়ারে দাঁড়িয়ে ছিদ্র দিয়ে রুমের অবস্থা দেখে বললো ভিতরে খুন হয়েছে। ৬ জন মিলে দরজা ভেঙে দেখি ম্যাডাম নিচে উপুড় হয়ে পড়ে আছে। আর হত্যাকারী নিজের গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, হত্যাকারী ফজলু আগে সমাজ কল্যাণ বিভাগের কর্মচারী ছিল। পরবর্তীতে তার কিছু অসৌজন্যমূলক আচরণের কারণে বিভাগীয় প্রধান তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদল করে। বদল করার আগে তাকে তিন-চারবার সুযোগ দেওয়া হয় কিন্তু তার আচরণ পরিবর্তন না হওয়ায় অবশেষে তাকে বদলি করে দিতে বাধ্য হয়। হত্যাকারী ফজলুর রহমান তার এ ট্রান্সফারটা মেনে নিতে না পেরে বিভাগের সভাপতিকে বারবার অনুরোধ করে তার অনুষদে আবার ফিরে আনার কিন্তু সভাপতি (মৃত শিক্ষিকা) রাজি হয়নি। এজন্য তার এই ব্যক্তিগত আক্রোশ থেকে সে বিভাগীয় সভাপতিকে হত্যা করা হয়েছে ধারণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ