ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ইসফাহানে ইসরাইলি হামলা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ১৫:৩৮:১৬
ইরানের ইসফাহানে ইসরাইলি হামলা, নিহত ৫ ইরানের ইসফাহানে ইসরাইলি হামলা, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি হামলায় ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে পাঁচজন নিহত হয়েছেন। নাজাফাবাদ, ফেরেদান, মোবারাকেহ, আরান ভা বিদগোল, কাশান এবং শাহরেজায় চালানো হামলায় নিহত হন তারা। বার্তা সংস্থা তাসনিম জানায়, ফেরেদানে ১৫টি আবাসিক ইউনিট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে। একইসাথে ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুণ মাত্রার হয়েছে।
 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সহিংসতায় অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ